Wednesday, 8 January 2025

শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি নিয়ে যা বলছেন ভারতীয় কূটনীতিক


 গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা জারির ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা এবং প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণের ওপর জোর দিয়েছেন তিনি।মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে দেশটির সাবেক এই কূটনীতিক বলেছেন, আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এই বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি।


তিনি বলেন, ‘‘শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জোরপূর্বক গুমের অভিযোগে... আপনি যদি প্রথম গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে কথা বলেন, তাহলে সেটি ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে। কিন্তু কোনও তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়নি। গত জুলাই-আগস্টে নিহতদের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তারা বলেছে, আমাদের কোনও প্রমাণ দেওয়া হয়নি...। কোনও এফআইআর আছে কি? কী লেখা আছে এফআইআরে? প্রমাণ কী আছে? এমন কিছুই নেই...।’’

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ


 ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ জমা দিয়েছেন।মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন।


ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে গণমাধ্যমকে তিনি জানান, ‘২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলন অনুষ্ঠিত হয় সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদিরসহ ১৬ জনের নামে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করেছি।’

Tuesday, 7 January 2025

কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

 


বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। 

এসময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। 

হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল ৩ দিনের রিমান্ডে

 

বুধবার (৮ জানুয়ারি) আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল। 

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধিতা করা হয়। 

Monday, 6 January 2025

২০২৫ সালে নতুন ৫টি বাইক আনছে রয়্যাল এনফিল্ড



 সদ্য বিদায়ী বছর (২০২৪) জুড়ে বাইকপ্রেমীদের কাছে আলোচনায় ছিল রয়্যাল এনফিল্ড। কোম্পানিটি কয়েকটি নতুন মডেলের বাইক বাজারে ছাড়লে ব্যাপক সাড়া পায়। তাই ২০২৫ সালেও বাজার ধরতে নতুন পাঁচটি বাইক লঞ্চ করতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাঁচটি মডেলের বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড। সেগুলো হলো- হিমালয়ান ৪৫০ র‌্যালি, স্ক্রাম ৪৪০, বুলেট ৬৫০ টুইন, কন্টিনেন্টাল জিটি ৭৫০ এবং ক্লাসিক ৬৫০।

বুলেট ৬৫০ টুইন : বছরের শুরুতেই এই বাইকটি লঞ্চ করতে পারে রয়্যাল এনফিল্ড। গত কয়েক দফায় একাধিকবার টেস্টিংয়ের সময় প্রকাশ্যে এসেছে এই বাইকটি। রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ টুইন বাইকটি একটি হেবি বাইক। এর ডিজাইন অনেকটাই ৩৫০ এর মতো হবে।

ফেলানীর হত্যার ১৪ বছর, আর্ন্তজাতিক আদালতে বিচারের দাবি পরিবারের




 সেদিন তার বাবার সঙ্গে ৯৪৭ নম্বর আন্তর্জাতিক ৩ নম্বর সাব পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাঁটা তারের বেড়া পেরিয়ে দেশে ফেরার সময় টহলরত ভারতের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আজও বিচার পায়নি তার পরিবার।


ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আজও আমার মেয়ের হত্যার বিচার পেলাম না। ১৪টি বছর কষ্ট নিয়ে বেঁচে আছি। জানি না কোনোদিন বিচার পাব কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি ফেলানীর হত্যার বিচার যেন আন্তর্জাতিক আদালতে যেন হয় এবং আমি ন্যায় বিচার পাই।

দুই বিভাগে বৃষ্টি হতে পারে আজ

সোমবার (৬ জানুয়ারি) দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।


আগামী পাঁচদিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।